রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ব্ল্যাক অ্যাডাম আয় ছাড়াল ৩০০ মিলিয়ন ডলার

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে /

মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে থামছে না দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের “ব্ল্যাক অ্যাডাম” সিনেমার ঝড়। ইতোমধ্যে ৩০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক গড়েছে সিনেমাটি।ডোয়াইন জনসন অভিনীত সুপারহিরো সিরিজের সিনেমা “ব্ল্যাক অ্যাডাম” গত ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসের শীর্ষস্থান দখল করে রেখেছে সিনেমাটি।সিনেমার এই সাফল্য নিয়ে টুইট করেছেন ডোয়াইন জনসন। তিনি লিখেছেন, “সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসা আরও শক্তিশালী করছে ‘ব্ল্যাক অ্যাডাম’। ছবিটি টানা তৃতীয় সপ্তাহেও বিশ্বের এক নম্বর ছবি। এতে আমি অনেক খুশি।সিনেমাটিতে “ব্ল্যাক অ্যাডাম” চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়া সিনেমায় দেখা গেছে সাবেক “জেমস বন্ড” তারকা পিয়ার্স ব্রসনানকে। আরও অভিনয় করেছেন অ্যালডিস হজ, নোয়া সেন্টিনিও প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম স্টাইকিয়েল, ররি হেইনস ও সোহরাব নশিরভানি।ডিসি কমিকসের “সুপারহিরো” সিরিজ শাজাম–এর প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD