বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চিনির গান তো মিষ্টি হবে

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে /

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি নন, কবিরাজও। তিনি যেমনি কাজের মধ্যে আর ভাবনার মধ্যে ডুবে থাকা মানুষ, তেমনি তিনি আড্ডায় ছিলেন আবার একেবারে রসিক আড্ডাবাজ। সুযোগ পেলে তিনি আবার যে কোনো অবস্থায় মজা করতেন না তা কিন্তু নয়- রবি ঠাকুরের বিচিত্র একটি ঘটনা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ।শান্তিনিকেতনের অধ্যাপকদের প্রত্যেকের মতোই ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক মরিস সাহেবের সঙ্গে কবির সুসম্পর্ক ছিল। এই মরিস সাহেব একা থাকলে প্রায়ই গুনগুন করে গান করতেন। এই গান গাইতে গাইতে একদিন তিনি ছাত্র প্রমথনাথ বিশীকে বললেন- জানো, গুরুদেব (রবীন্দ্রনাথ ঠাকুর) চিনির ওপর একটি গান লিখেছেন, গানটি বড়ই মিষ্টি।’ প্রমথনাথ বিশী বিস্মিত হয়ে বললেন, ‘‘কোন গানটা? তার আগে বলুন, এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন?”উত্তরে মরিস সাহেব জানালেন- ‘কেন, স্বয়ং গুরুদেবই তো আমাকে এটা বলে দিয়েছেন।’ অতঃপর তিনি গানটি গাইতে লাগলেন, ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপারে।’ প্রমথনাথ বিশী মুচকি হেসে বললেন- ‘তা গুরুদেব কিন্তু ঠিকই বলেছেন, চিনির গান তো মিষ্টি হবেই।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD