রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সৌদি যুবরাজের পাকিস্তান সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পাকিস্তান সফর স্থগিত করেছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহার বেলুচ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-দ্য ডন।জানা গেছে, সৌদি যুবরাজ সালমান তার পূর্বনির্ধারিত পাকিস্তান সফর স্থগিত করলেও, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।এর আগে, গত অক্টোবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার সৌদি আরব সফর শেষে ইসলামাবাদ ফিরে জানিয়েছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিগগিরই পাকিস্তান সফর করবেন।এ সফরে তিনি পাকিস্তানে একটি তেল শোধনাগার নির্মাণের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেও সৌদি বিনিয়োগের ঘোষণা আসবে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২০ নভেম্বর যুবরাজ সালমানের পাকিস্তান সফরে আসার কর্মসূচি ছিল।এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জি ২০ সামিটে ইন্দোনেশিয়া যাওয়ার আগে আগামী ১৪ নভেম্বর যুবরাজ সালমানের ভারতে আসারও কথা ছিল। তবে তা আপাতত বাতিল করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD