মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো স্লোভেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

নিজেদের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেলো স্লোভেনিয়া। দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নাতাশা পিয়ার্স মুসা। তিনি একজন সাংবাদিক ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি থাকাকালে তিনি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ সোমবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।নির্বাচনে জয়ী হওয়ার পরে নাতাশা বলেন, স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর আস্থা রাখেন। গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত।
স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাতাশা। রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন।নির্বাচন কমিশন বলেছে, নাতাশা পিয়ার্স মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী লোগার পেয়েছেন ৪৬ শতাংশ। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ।স্লোভেনিয়ায় প্রেসিডেন্টের ভূমিকা বেশির ভাগ সময়ই আনুষ্ঠানিক। নাতাশা সশস্ত্র বাহিনীর প্রধান হবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিয়োগের ক্ষমতা পাবেন

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD