রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

তুর্কিয়ের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট। একইসাথে আহতের সংখ্যা বেড়েছে ৮১ জন পর্যন্ত। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে গতকাল রবিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।উল্লেখ্য, এলাকাটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনায় ভরপুর থাকে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কোনো জঙ্গিগোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণটি একটি বোমা হামলা ছিল বলে ইস্তাম্বুলের বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে।এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান ওই হামলার নিন্দা জানিয়ে হতাহতের সংখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ইস্তাম্বুলের বিস্ফোরণে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গেছে। তিনি এ হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD