রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে /

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পরপরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এরপর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল।

সূত্র : এনডিটিভি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD