রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন কোটি মানুষ : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

নতুন করে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমানে তার দেশের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।ভলোদিমির জেলেনস্কি বলেন, এখনও পর্যন্ত এক কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।ভিন্নিতসিয়া, ওডেসা, সুমি ও কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান জেলেনস্কি।কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনো জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাকআউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমটিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD