বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

পার্টি করে সমালোচিত নেইমার

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে /

হেক্সা জয়ের মিশন নিয়ে কাতার এসেছিলেন নেইমাররা। আসরের অন্যতম ফেভারিট দল হয়েও ফিরতে হলো শূন্য হাতে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সপ্তাহ খানেকও পেরোয়নি। কিন্তু এর মধ্যেই আগের রূপে ফিরে আসলেন নেইমার। দেশে ফিরে পার্টিতে ফুর্তি করছেন ব্রাজিলের এই সুপারস্টার। কাতার থেকে নিজ দেশ সাও পাওলোতে বোনের বাসায় পার্টি করেন নেইমার।যেখানে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ অ্যান্তোনিনিসহ দেশটির গুণী ব্যক্তিরা। নেইমার চেয়েছিলেন পার্টির বিষয়টি যেন গোপনই থাকে, কিন্তু তা আর হলো না। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম ফোলহা ডি সাও পাওলো সেই খবর প্রকাশ করেছে।নেইমারের এমন কাণ্ডে ক্ষিপ্ত তার ভক্তরা। এক সমর্থক নেইমারের এমন পার্টি করা নিয়ে বলেন, নেইমার ইতোমধ্যে ব্রাজিলে সতীর্থদের পার্টি দিচ্ছে আর আমরা কষ্টে ভুগছি। সেই পার্টিতে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ছিল, আর এখানে আমি এখনো সেই হার নিয়ে চিন্তা করছি। আমি ভুল ছিলাম।সমর্থকদের এমন কথার জবাবও দেন ব্রাজিলের এক ডিফেন্ডার। তিনি বলে, তারা কি চায় সে (নেইমার) দুর্বল থাকুক? হারের জন্য সে দুঃখ পেয়েছে, এখন জীবন তো আর থেমে থাকে না। মানসিক অবস্থার উন্নতির জন্য পার্টি করার চেয়ে ভালো কিছু হতে পারে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD