বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

আকাশপথে সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে /

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের তৎপরতা ও সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা জন্য আকাশপথের টহলের সক্ষমতা বাড়ানো হয়েছে। আকাশপথের টহল বৃদ্ধির জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরো দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বুয়েট শিক্ষার্থী ফারদিনের হত্যা মামলার তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ডিবি ও র‍্যাব সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। তাদের ওপর আস্থা রাখুন।জঙ্গিবাদ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই জঙ্গিদের উত্থান ঘটানোর চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য দেশে জঙ্গিবাদ বিস্তার করতে পারেনি। জঙ্গিবাদ দেশ থেকে সমূলে উৎপাটন না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে করি, ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের ছেলেরা পাওয়ার পরে এ জায়গা থেকে ফিরে আসছে।তিনি আরো বলেন, আমরা এ দৃশ্যও দেখেছি, মা তার ছেলেকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের মরদেহ স্বজনেরা নেননি। সব সময় দু-একজন ভিন্ন মতের থাকে। যারা আমাদের কাছে আটক আছে, তারাও অনুশোচনায় ভুগছে, তারা ভুল কাজ করেছে।এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD