বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়সী ফুটবলার আহমেদ দারাঘমেহ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি বাহিনীল গুলিতে আহমেদ ভোরে মারাত্মক আহত হন। ফিলিস্তিনের শহরের জোসেফের সমাধি নামে পরিচিত একটি জায়গায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাগুলি শব্দ শোনা যায়। আহমেদ দারাঘমেহ তুবাস শহরের বাসিন্দা। তিনি সংঘর্ষ চলাকালীন নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, নিহত ফিলিস্তিনি আহমেদ পশ্চিম তীরের প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে ফুটবল খেলতেন।এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নাবলুসে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছিল কিছু ফিলিস্তিনিরা। এর জবাবে পাল্টা গুলি চালানো হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD