বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আইপিএলে প্রথম তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ বার পড়া হয়েছে /

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। সর্বশেষ আসরে ভালো করায় মোস্তাফিজুর রহমানকে রেখে (রিটেইন) দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আর নতুন করে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে সাকিব ও লিটনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে কলকাতা। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে টেনেছেন কলকাতার ফ্রাঞ্চাইজিটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD