মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

স্ত্রীর মৃত্যুর একদিন পর স্বামীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে /

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর একদিন পর উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের (৩২) মরদেহ।আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।সালাউদ্দীন গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের বাদরুদ্দীনের ছেলে।রাজশাহী সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, উদ্ধারের পরে সালাউদ্দিনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নির্দেশনায় হাজারি (অনেকগুলো বরশি এক সাথে বাঁধা) বরশি দিয়ে তার মরদেহ পদ্মা নদী থেকে তোলা হয়।জানা গেছে, শুক্রবার সকালে সালাউদ্দীন তার স্ত্রী ও সন্তান নিয়ে পদ্মা নদীর চরে (চাঁপাইনবাবগঞ্জ এলাকার বালিগ্রাম) পিকনিক করতে যান।দুপুর সাড়ে ১২ টার দিকে স্বামী-স্ত্রী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিকেল ৪ টার দিকে তার স্ত্রী মঞ্জুরী পারভীনকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এদিকে শনিবার সকাল থেকে নদীতে আবার অভিযান পরিচালনা করে সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD