মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হঠাৎ যে সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা বুবলী। ২০১৭ সালে শাাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলীকেই দায়ী করেছেন।শাকিবের জীবনে বুবলীর আগমনের কারণেই অপু এ নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি। ঠিক পাঁচ বছর পর বুবলীর সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলীর গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলীর ঘটনাও গোপন রাখেন শাকিব।অপুর মতো এখন বুবলীও শাকিবের জীবনের বর্তমান কেউ নন। দুজন আলাদা থাকছেন। ধারণা করা হচ্ছে, শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়ে গেছে।দুজনের বিচ্ছেদ-বিষাদের ঢেউয়ের মধ্যেই নতুন একটি সুখবর এলো শাকিব-বুবলীর জীবনে। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে নয়, তাদের অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ পেয়েছে মুক্তির অনুমতি।২২ ডিসেম্বর ছবিটিকে আনকাট ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সঙ্গে জুটেছে প্রশংসাও। বোর্ডের সদস্য, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘এটা অ্যাকশন, রোম্যান্স ও সামাজিক ঘরানার ছবি। দেশপ্রেমের বিষয়টিও আছে। সেন্সর বোর্ডের সদস্যদের কাছে ছবিটি উপভোগ্য লেগেছে। দর্শকের কাছেও হয়ত চমৎকার লাগবে।’এই খবরে কেবল শাকিব-বুবলী নন, আনন্দিত অনুরাগীরাও। কেননা অনেকদিন ধরেই শাকিবের নতুন কোনো ছবির উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD