বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঘন কুয়াশায় মধ্যরাত থেকে বন্ধ ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে /

ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে যোগাযোগ বন্ধ থাকায় ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। তীব্র ঠাণ্ডায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাত ৩টার দিকে মাঝ পদ্মা নদীতে হঠাৎ করেই কুয়াশায় ছেয়ে যায়, ফেরির দিক-নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।তবে কুয়াশার তীব্রতা কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD