বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

অবশেষে জানা গেল পরীমণির বিছানায় রক্তের কারণ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে /

গত ৩১ ডিসেম্বর এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ এক বছরের সংসার জীবনের ইতি টেনে আলাদা হয়ে গেছেন।এরমধ্যে পরীর আরেকটি পোস্ট বেশ আলোচনায় আসে। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমণি ছবি দুটির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’। যদিও পরী এখনও সেই প্রেস কনফারেন্স করেননি। তার আগেই জানা গেলো সেই রক্ত ঝরার কারণ।রাজ-পরীর বাসার ব্যবস্থাপক সংবাদকর্মীদের বলছেন, ‘পরীমণি যে রক্তের কথা বলছেন, সেটা আদতে অ্যাকুরিয়াম ভেঙে দুর্ঘটনা ঘটেছে।’মধ্যবয়সী সেই ব্যবস্থাপকের কথায়, ‘অনেকে ভেবেছেন, পরীমণি রাজকে মেরে রক্তাক্ত করেছেন-বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও পাশে ছিল।’তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলও দেখি তাদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না!’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD