বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বাতিল করতে পারবে না জামুকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে /

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের পরও তা বাতিল করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রায়ে বলা হয়েছে, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে তা বাতিলের সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার জামুকার নেই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ ধারায় অর্পিত ক্ষমতা বলে গেজেট বাতিল করতে পারে না জামুকা। এ কারণেই ২০১৬ সালের ৭ এপ্রিল সিদ্ধান্তটি বাতিল করা হয়। ‌‌২০০৩ সালে সরকার গঠিত একটি ৭ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ৪৭২ জন মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়ন করেন। উক্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তীতে ২০০৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী ২২ জন নৌ-কমান্ডোক মুক্তিযোদ্ধা হিসাবে হিসেবে গেজেটভুক্ত করেন এবং মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করে আসছে।কিন্তু কিছু অতি উৎসাহী ব্যক্তির স্বেচ্ছাচারী কর্মকান্ডের কারণে ঐ নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধাদেরকে আবারো যাচাই-বাছাই এর আওতায় আনা হয় এবং তার প্রেক্ষিতে ২২ জন রিট আবেদনকারী সহ ২৪ জন নৌ কমান্ডো মুক্তিযোদ্ধাদের জন্য ২০১৬ সালের ৭ এপ্রিল (৩৫ তম সভায়) জামুকা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫ তম সভার ৭ এপ্রিল ২০১৬ সংশ্লিষ্ট ওই সিদ্ধান্তটি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD