সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নোরা-আরিয়ানের প্রেমের গুঞ্জন!

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

গত বছর মাদককাণ্ডে আটক হওয়ার পর থেকেই আলোচনায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জানা গেছে, অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনেই কাজ করতে পছন্দ করেন আরিয়ান। তবে সে যা–ই হোক, নানা সময়ে নানা কারণেই আলোচনায় থাকেন আরিয়ান।এবার তিনি আলোচনায় প্রেমের গুজব নিয়ে। আগে শোনা গিয়েছিল অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম করছেন তিনি। এখন জানা গেল, আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্ক অতীত। বর্তমানে নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন আরিয়ান।অনেক দিন ধরে আরিয়ান ও অনন্যাকে একসঙ্গে দেখা যায় না। এরপরই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আজকাল আরিয়ান ও নোরাকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নতুন বছরের পার্টিতে উপস্থিত হয়েছিলেন নোরা। একসঙ্গে ডিনারও সেরেছেন দুজন।পার্টিতে উপস্থিত একজন তাদের সঙ্গে আলাদা ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। আর নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন। প্রেমের ব্যাপারে তারা এখনো কিছু বলেননি। কিন্তু তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখ এড়ায়নি।আরিয়ানের বয়স ২৫, নোরার ৩০। তাদের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে। কেউ আবার অনন্যার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আরিয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে। কেউ জানতে চেয়েছেন নোরার সঙ্গে যদি সত্যিই আরিয়ানের প্রেম হয়, তবে তার মন্তব্য কী?মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান তারকা নোরা মূলত আইটেম গানে পারফর্ম করে বলিউডে জনপ্রিয় হয়েছেন। পরে কয়েকটি সিনেমায় তাকে অভিনয়ও করতে দেখা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD