বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

৬ কেজি ওজন কমালেন দীঘি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে /

কিছুদিন আগে দীঘি জানিয়েছিলেন, ‘তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।’এরপর বিষয়টি নিয়ে কথা বলেন নির্মাতা রায়হান রাফী। রাফী দীঘির শরীর নিয়েও কথা বলেন। ভক্ত ও নেতিজেনরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন।সোমবার (৯ জানুয়ারি) এই নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘গত জন্মদিনের আগে থেকেই আমি চেষ্টা করছিলাম ওজন কমানোর। সে সময় চার কেজি কমেছিলাম। সম্প্রতি আরও দুই কেজি ঝরিয়ে মোট ছয় কেজি ওজন কমেছে। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে’।তিনি আরও বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল, চেষ্টা ছিল। সেটারই ফল পেয়েছি। গত কয়েক মাসে যেখানেই গেছি ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যার জন্য হয়তো পেরেছি। আরও ‍দুই কেজি কমার পর সেটা ধরে রাখলেই আমার চলবে।’প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয় ২০২১ সালে। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর দীঘিকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD