বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই: এ্যাডভোকেট কামরুল

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে /

‘আওয়ামী লীগের তুমুল আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় কিন্তু তা সংবিধানে নেই। তাহলে কিভাবে দুই বছরের জন্য অবৈধ সরকারকে দেশ পরিচালনা করতে দেয়া সম্ভব।’ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন কালে এ কথা বলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (১৩ জানুয়ারি) তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল ইসলাম রাজীব, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অফিসার তরুণ কুমার বৈদ্য ও স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত উক্ত অনুষ্ঠানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। উন্নয়নমূলক কাজসমূহ গুলো-হেমায়েতপুরের যাদুরচর হতে ভাকুর্তা ইউপি পর্যন্ত ৭৫০ মিটার পাকা সড়ক নির্মাণ,হেমায়েতপুরের ট্রাফিক পুলিশ বক্স হতে জয়নাবাড়ী বেপারিপাড়া তিন রাস্তার মোড় পর্যন্ত ৭৬৫ মিটার পাকা সড়ক নির্মাণ এবং পূর্বহাটি পুকুরপাড় হতে জামে মসজিদ ভায়া আলাউদ্দিন এর বাড়ী আরসিসি দ্বারা উন্নয়ন সড়ক নির্মাণ করা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD