মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেপালে বিমান বিধ্বস্ত হয়ে কণ্ঠশিল্পী নিহত

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে /

নেপালের পোখরায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল নিহত হয়েছেন।রোববার (১৬ জানুয়ারি) নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভেঙে পড়ে।এতে প্রাণ হারান ওই কণ্ঠশিল্পী।নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান দেহ শনাক্ত করে নিশ্চিত করে জানান, নীরা মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন।নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে। ’জানা যায়, উড়োজাহাজ কর্মী ও যাত্রীসহ প্লেনে মোট ৭২ জন ছিলেন।৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে।ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেন, ২ শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক প্লেনে ছিলেন।বিমানবন্দরের দেওয়া তথ্যানুযায়ী, উড়োজাহাজে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD