শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা
বিশ্ব ইজতেমা ২০২৩

আখেরি মোনাজাতে মুসুল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে /

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ ময়দানে।মানুষের চাপ এতোটাই বেশি যে মুসল্লিরা যে যার মতো করে অবস্থান নিয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। যা পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।এদিকে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে গাজীপুর ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামা ইজতেমা মাঠের দিকে।ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ১১ টার পর মুসল্লিরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়ি থামিয়ে মোনাজাতে অংশ নেন চালক ও সহকারীরা।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত ইজতেমা মুসল্লিদের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন বন্ধ রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD