বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

১০০ হলে মুক্তি পেল ‘ফারাজ’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে /

ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হিন্দি সিনেমা ‘ফারাজ’ বানিয়েছেন হংসল মেহতা। আজ ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে গতকাল দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়।‘ফারাজ’–এর প্রযোজক আরেক বলিউড নির্মাতা অনুভব সিনহা। ছবিটির মুক্তির আগে তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটি একটি বিশেষ সিনেমা, আমরা চাই ভারতজুড়ে যত বেশি সম্ভব মানুষ সিনেমাটি দেখুক।’ছবিটি দেখতে দর্শককে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘“ফারাজ” এমন একটি গল্প, যা বড় পর্দায় উপভোগ করতে হবে, আমরা চেয়েছি নির্বাচিত হলগুলোতে ছবিটি জাঁকজমকভাবে মুক্তি দিতে।’হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ অনুভব ছাড়াও প্রযোজনা করেছেন ভূষণ কুমার, সাক্ষী ভাট প্রমুখ।হংসল ‘ফারাজ’ ছবির জন্য বেছে নিয়েছেন নতুন দুই মুখ—কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরকে দেখা যাবে ফারাজ হোসেনের চরিত্রে, পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।কিছুদিন আগে কাপুর পরিবারের জন্য ‘ফারাজ’-এর এক বিশেষ প্রদর্শনী রাখা হয়েছিল। এদিন কাপুর খানদান থেকে কারিনা, নীতু কাপুর, রণবীর কাপুর, সাইফ আলী খান, আলিয়া, জাহানের বাবা কুনাল কাপুর আর মা শীনা সিপ্পিসহ অনেকেই উপস্থিত ছিলেন। ‘ফারাজ’-এর চরিত্রে জাহান সবার হৃদয় ছুঁয়ে গেছেন। এদিন কাপুর পরিবার রীতিমতো আবেগে ভেসেছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD