বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

তুরস্কের ভূমিকম্পে ২১ বাংলাদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে /

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুরস্কে বর্তমানে ৫-৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন বলে জানিয়েছে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এরপর আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD