বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

গুলিস্তানে বিস্ফোরণ; চার সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে /

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় কথা বলা হয়েছে।

বুধবার (৮ মার্চ) পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

এদিকে বুধবার সকাল ৯টার পর দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত হয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD