বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

আজ ঈদের দিন দুপুর থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে /

ঈদের দিন নগরবাসী যেন মেট্রোরেলে সনন্দে ভ্রমণ করতে পারেন এবং আনন্দ অনুভব করতে পারেন সেজন্য মেট্রোরেল চলাচলের সময়ের পরিবর্তন আনা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করবে ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েব সাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ (যুগ্ম সচিব) সাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়। ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, ২১-২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁ এই ৯টি স্টেশনে ট্রেন থামবে। এর মধ্যে ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।ঈদের দিন দুপুর থেকে চললেও পরদিন থেকে ট্রেনের চাকা ঘুরবে যথারীতি সকাল বেলা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD