বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সমাবেশ ঘিরে পল্টন মোড়ে উত্তেজনা

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে /

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ চলছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে। অন্যদিকে ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’সহ বিভিন্ন দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি।

দুপক্ষের এই মহাসমাবেশ ঘিরে রাজধানীর পল্টন মোড়ে উত্তেজনার তৈরি হয়েছে। এ সময় পুলিশ দুপক্ষকে থামিয়ে পেছনে ফিরিয়ে দিলে উত্তেজনা কমে যায়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একটি মিছিল জিপিও এলাকা থেকে এবং গাজীপুর জেলা ছাত্রদলের একটি মিছিল দৈনিক বাংলা থেকে পল্টন মোড়ের দিকে আসছিল। এ সময় দুপক্ষই উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পাশে বেরিকেড দিয়ে দুপক্ষকে অনুরোধ করে দুই দিকে ফিরিয়ে দেয় পুলিশ।

পল্টন মোড়ে কর্তব্যরত পুলিশের পুলিশের উপ-পরিদর্শক কাওসার আলম বলেন, দুপক্ষ মিছিল নিয়ে পল্টন মোড়ে এলে তাদের অনুরোধ করে পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD