বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পরী ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ হবেই’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে /

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামী শরিফুল রাজের সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকা পরীমণি। আর এর জের ধরেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে সর্ম্পকের ফাটল ধরে এই লাস্যময়ী নায়িকার। তবে এবার বরফ গলেছে। শোনা যাচ্ছে, পরীমণিকে নিয়ে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন এই তরুণ নির্মাতা।

শনিবার (২৯ জুলাই) সকালে পরীমণি তার ফেসবুকে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন। মা-ছেলের সুন্দর এই মুহূর্তটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন রায়হান রাফী। ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। নিচে রায়হান রাফীকে মেনশনও করেন এ নায়িকা।

গতকাল শুক্রবার (২৮ জুলাই) রাতে রাফীর বাসায় ছেলেকে নিয়ে এসেছিলেন পরীমণি। আরও ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা ও নির্মাতা চয়নিকা চৌধুরী। এ প্রসঙ্গে রাফী বলেন, তমা-পরী পুরোনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ভিড় দেখে পরে আমার বাসায় এলো সবাই। কিছুক্ষণ গল্প-গুজব, হাসাহাসি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।

রাফির নতুন সিনেমায় পরীমণিকে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাফি বলেন, পরী ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনো প্রজেক্টের বিষয়ে গতকাল আমরা কথা বলিনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনো আলাপ হয়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD