বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

জায়েদ খানের জন্মদিনে শাওনের ‘উপদেশ’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে /

ঢাকাই সিনেমার চর্চিত নাম জায়েদ খান। কারণে-অকারণে আলোচনায় থাকেন এই নায়ক। গতকাল ৩০ জুলাই ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে শোবিজ তারকাসহ অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এর মধ্যে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের দেয়া ফেসবুক স্ট্যাটাস নজর কাড়ে নেটিজেনদের।

জায়েদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন শাওন। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

ফেসবুক পোস্টের শেষে কমেন্টকারীদের সতর্ক করে শাওন আলো লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিয়্যাকশন দেয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং।

শাওনের এই পোস্টে কমেন্ট করেছেন জায়েদ খান। লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। ভালেবাসা অবিরাম।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD