বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা
কলকাতার পত্রিকায়

বাংলাদেশের কৃষিমন্ত্রী হয়ে গেলেন প্রয়াত নায়ক নায়করাজ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে /
কৃষিমন্ত্রীর জায়গায় ব্যবহার করা হয়েছে নায়করাজ রাজ্জাকের ছবি। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে আজ (৬ আগস্ট) ‘আওয়ামী লীগের দল আজ দিল্লিতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।

যেখানে দলটির কৃষিমন্ত্রীর জায়গায় ব্যবহার করা হয়েছে নায়করাজ রাজ্জাকের ছবি। সকাল পৌনে ১০টায় সাংবাদটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এটি অনলাইনে আসা মাত্র শুরু হয় হাস্যরস ও নানা সমালোচনা।

দুই বাংলার এই মহাতারকাকে পশ্চিমবঙ্গের প্রধানতম পত্রিকায় ভুলভাবে উপস্থাপন হওয়াটা অদক্ষতা বলে মন্তব্য করে করেছেন অনেক নেটিজেনরাই। দ্রুতই এটি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে এই ছবি।

এদিকে এর কিছুক্ষণের মধ্যে দুঃখ প্রকাশও করেছে গণমাধ্যমটি। তারা ছবিটি সরিয়ে ফেলে সংশোধনীতে লেখে, ‘এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের ভুল ছবি দেওয়া হয়েছিল। ছবিটি ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুর রাজ্জাকের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD