বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর তিন বছর করে কারাদণ্ড

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে /

নাশকতার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও তিন মাস করে কারাভোগ করতে হবে। সোমবার দ্রুত বিচার আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ। তাদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। সোমবার তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান। পরে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকেই পলাতক।

২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০-২৫ নেতাকর্মী একটি মিছিল বের করে। পরে তেজগাঁওয়ের শহিদ তাজউদ্দিন সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তেজগাঁও থানার এএসআই আব্দুল মালেক দ্রুত বিচার আইনে মামলা করেন

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD