বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পাবনাতেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে /

পাবনাতে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হয়েছে। দ্বিতীয়টি বিদ্যুৎকেন্দ্রও সেখানে তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণায় অনুদান প্রধান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রূপপুরে পারমাণবিক কেন্দ্র নির্মাণ করেছি। আরেকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার চেষ্টা ছিল দক্ষিণে (দক্ষিণাঞ্চলে)। কিন্তু দক্ষিণে মাটি খুবই নরম। প্রতিটি দ্বীপে সার্চ করা হয়েছে। আমাদের পারমাণবিক শক্তির লোক পাঠিয়ে মাটি পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু মাটি নরম হওয়ায় সেখানে নির্মাণ করা আসলেই সম্ভব নয়। তবে এখন যেখানে (পাবনা) আমরা করেছি, এটি পুরোপুরি সমাপ্ত হওয়ার পর দ্বিতীয়টাও এখানেই করতে পারবো।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে বলেছি, প্রথমটার কাজ তো শেষ হবেই। সাথে সাথে দ্বিতীয়টার কাজও যেন শুরু করতে পারি সেটির প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

স্বাস্থ্যখাতে গবেষণায় পিছিয়ে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকরা শুধু টাকা ইনকাম করে। স্বাস্থ্যখাতে গবেষণা আরও বাড়াতে হবে। সরকারি চিকিৎসক যারা আছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

গবেষণার মাধ্যমে কৃষিতে অনেক সাফল্য এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল যাতে জনগণের কাজে লাগে সে কথা মাথায় রেখে গবেষণা এগিয়ে নিতে আহবান জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD