মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
চলছে কবরের মাপজোক

শহীদ জিয়ার পাশেই সমাহিত হবেন বেগম জিয়া

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে /
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়েছে। এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তাঁর প্রয়াণের খবরে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের জীবনসঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে চিরশায়িত করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নির্ধারিত একটি গোলাকার স্থানের ভেতরেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সমাধি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেখানে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী।
সংগৃহীত ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়েছে।

এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তাঁর প্রয়াণের খবরে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের জীবনসঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে চিরশায়িত করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নির্ধারিত একটি গোলাকার স্থানের ভেতরেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এই উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সমাধি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেখানে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD