বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে সুখবর

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে /
নতুন বছরের প্রথম দিনেই দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দর আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী (প্রতি ভরি): ২২ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা (আগে ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা),২১ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা,১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা। বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে। উল্লেখ্য, এর আগে গত ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল, যা আজ ১ জানুয়ারি থেকে কার্যকর ছিল। অর্থাৎ টানা দুই দফায় স্বর্ণের দাম কমলো। তবে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হবে।
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনেই দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছে। নতুন এই দর আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী (প্রতি ভরি): ২২ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা (আগে ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা),২১ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা,১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল, যা আজ ১ জানুয়ারি থেকে কার্যকর ছিল। অর্থাৎ টানা দুই দফায় স্বর্ণের দাম কমলো। তবে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD