সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: সাথে এলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে /

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়। বিশ্ব সফরের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফি বহনকারী একটি বিশেষ চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রফিটির সাথে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মিডফিল্ডার ও আর্সেনালের সাবেক তারকা গিলবার্তো সিলভা।

ভারত ও পাকিস্তান সফর শেষ করে ট্রফিটি বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দরে একে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফিটি রাজধানীর হোটেল র‍্যাডিশন ব্লু-তে নিয়ে যাওয়া হয়।

সাধারণ দর্শকদের জন্য দুঃসংবাদ: বিশ্বকাপ ট্রফিটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এলেও এবারও সাধারণ ফুটবল অনুরাগীদের জন্য কোনো উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা থাকছে না। ২০২২ সালের মতো এবার কোনো কনসার্ট বা পাবলিক ডিসপ্লেও আয়োজন করা হয়নি। মূলত কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে ট্রফিটি ঢাকায় আনা হয়েছে।

কারা দেখার সুযোগ পাবেন? আয়োজক সূত্রে জানা গেছে, কোকা-কোলার নির্দিষ্ট ক্যাম্পেইনে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন, কেবল তারাই আজ বিকেলে ট্রফিটি সরাসরি দেখার এবং এর সাথে ছবি তোলার বিরল সুযোগ পাবেন। সীমিত পরিসরে এই আয়োজন শেষ করে ট্রফিটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD