বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বনশ্রীতে স্কুলছাত্রী নীলিকে গলা কেটে হত্যা: আদালতে মিলনের স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে /

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে (১৬) গলা কেটে হত্যার দায়ে গ্রেপ্তার মিলন হোসেন আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার মিলনকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক রাজু আসামির জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন জানান।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নীলির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই নীলির বাবা মো. সজিব বাদী হয়ে খিলগাঁও থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ছায়া তদন্তের মাধ্যমে মিলনকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD