রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে /

ঢাকার বায়ুর মানে ফের অবনতি হয়েছে। আজ ১৭৪ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫মিনিটে আইকিউ এয়ারের তালিকাটি প্রকাশ হলে এ তথ্যটি সামনে আসে।

এর আগে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) ১০১ স্কোর নিয়ে ২৬তম অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী। এদিন ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল ঢাকার বায়ু।

আইকিউ এয়ারের তালিকায় ১৯৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। বাতাসের মান ‌‘অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। এ শহরের স্কোর ১৭৪।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD