বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘বেশরম রং’ নিয়ে যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

পাঠানের আগেই আলোচনায় এসেছিল ‘বেশরম রং’। এরই মধ্যে বক্স অফিসে হিট পাঠান। ভারতেই নয়, বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’।
তবে ছবি মুক্তির আগেই ‘বেশরম রং’ গান দিয়ে একাধিক বিতর্ক তৈরি করে ছবিটি। এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। অবশেষে তিনি নিজের প্রতিক্রিয়া দিলেন।

‘বেশরম রং’ গানে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন দীপিকা পাড়ুকোন। তার পোশাক নিয়ে তৈরি হয় বিতর্ক। শুরু হয় ট্রোলও। কিন্তু তাতে একেবারেই দমে যাননি এই অভিনেত্রী।

এর আগে ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক থেকে পারফরম্যান্স নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন কোরিওগ্রাফার থেকে পরিচালক। সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা জানান, ‘এই গানের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি সৌভাগ্যবতী।’

দীপিকা বলেন, ‘এমন একটা গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যেকোনও পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আর নিজের প্রতি বিশ্বাস রেখে পারফর্ম করার সুযোগ যখন দেওয়া হচ্ছে, তখন সেভাবেই পারফর্ম করতে হয়। তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে। তাই আমি সবসময়ই ওর সঙ্গে (কোরওগ্রাফার বৈভবী মার্চেন্ট) কাজ করতে চাই। গানটিতে পারফর্ম করার আগে আমি কোনওরকম স্নায়ুচাপে ভুগছিলাম না। কারণ কেমন হতে চলেছে বা কীভাবে শ্যুটিং হতে চলেছে, তা আমার জানা ছিল। আমি শুধু ওর নির্দেশ মতো করে গিয়েছি।’

দীপিকা আরও বলেন, ‘খুব ভুল যদি না বলি, তাহলে আমরা গানটা পাঁচদিন শ্যুটিং করেছিলাম। আর সেটা খুব একটা সহজ কাজও ছিল না। আবহাওয়া সঠিক ছিল না। কিন্তু বৈভবী আমাদের মেজাজই এমন তৈরি করে দিয়েছিল যে, খুব সহজেই গানটার শ্যুটিং হয়ে গিয়েছিল। গানে স্প্যানিশ কিছু শব্দের ব্যবহার হয়েছিল। যেগুলোর মানে আমার জানা ছিল না। কিন্তু যেভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেভাবেই পারফর্ম করে গিয়েছি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD