বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কুড়িগ্রামে মঞ্চে উঠে নোবেলের ‘অসংলগ্ন’ আচরণ, জুতা ছুড়লেন দর্শকেরা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে /

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সময় ‘অসংলগ্ন’ আচরণ করেছেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এতে ক্ষুব্ধ দর্শকেরা তাঁর দিকে পানির বোতল ও জুতা ছুড়ে মেরেছেন। এ ঘটনায় ওই অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। নোবেল ‘নেশাগ্রস্ত’ হয়ে মঞ্চে ওঠায় এমন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মঞ্চে উঠে শিল্পী নোবেলের অসংলগ্ন আচরণ ও দর্শকদের জুতা ছোড়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মঞ্চে উঠে নোবেল প্রথমে তাঁর চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম। এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ।’ এরপর তিনি তাঁর চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, ‘আমার চশমা কই।’ পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন।

গান শেষে দর্শকেরা যখন উল্লাস করছিলেন, তখন নোবেল তাঁদের চুপ থাকতে বলে মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়াতে থাকেন এবং ভেঙে ফেলেন। এরপর তিনি গান ধরেন ‘কারার ওই লৌহ কপাট’। গানের একপর্যায়ে টলতে টলতে বসে পড়েন নোবেল। এ সময় দর্শকেরা ক্ষেপে গিয়ে পানির বোতল ও জুতা দিয়ে ঢিল ছুড়তে থাকেন। পরে মঞ্চে থাকা আয়োজকদের কয়েকজন এসে নোবেলকে সরিয়ে নিয়ে যান।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। তিনি জানান, ঐতিহ্যবাহী এ কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী মাঈনুল আহসান নোবেলকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়।

আমিনুল ইসলাম বলেন, রাত ৯টায় নোবেলের মঞ্চে ওঠার কথা থাকলেও নেশাগ্রস্ত থাকায় ১১টা ২০ মিনিটে গান গাইতে ওঠেন তিনি। একপর্যায়ে তিনি দর্শকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে দর্শকেরা ক্ষিপ্ত হয়ে পানির বোতল ও জুতা দিয়ে ঢিল ছোড়েন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয় এবং তাঁকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ‘এত বড় মাপের একজন শিল্পী এভাবে নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠবেন আমরা আয়োজকেরা ভাবতে পারিনি। আয়োজকদের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানে আগত দর্শক ও সুধীজনের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD