মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

গল্পগুলো অজানা রেখেই চলে গেলেন ‘পিয়াল’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে /

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’র গায়ক ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

শনিবার (১১ মে) এই দুর্ঘটনায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।

অড সিগনেচারের পেজ থেকে আজ সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। ড্রাইভার সালাম ও আহসান তানভীর পিয়াল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

এমন পোস্টের পর শোকের বন্যা বইছে সংগীতপ্রিয়দের মধ্যে। পিয়ালের ছবি ও গান শেয়ার করে শ্রোতারা তাকে স্মরণ করছেন।

২০১৭ সালে অড সিগনেচারের আত্মপ্রকাশ ঘটে। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় এই দল। এদের গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD