বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আইসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে /
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি জরুরি পরীক্ষা করার প্রয়োজন দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে রয়েছেন। প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। এর আগে চলতি বছরের ১৫ অক্টোবরও খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তিনি একদিন থেকে কিছু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিতভাবেই চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সোমবার রাতে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা শুরু করা হয়েছে। বোর্ডের আরেক সদস্য বলেন, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। পরিবারসূত্রে জানা গেছে, লন্ডনে থাকা তাঁর বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। ঢাকায় হাসপাতালে তাঁর পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এরাগে গতকাল রবিবার রাতে (২৩ নভেম্বর) মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD