বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রাস্তার মাঝে থেমে গেল মাইক্রো, বাসের ধাক্কায় নিহত ৫

বরিশাল প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৪৬ বার পড়া হয়েছে /

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চাকা পাংচার হয়ে রাস্তার মাঝে থেমে যায় মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। এরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া উভয় গাড়ির ১২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লা পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে ৪ জন এবং বরিশাল মেডিকেলে  নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, বাসচালক বা হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD