বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মা হলেন সোনাম কাপুর

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে /

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। তার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।

আজ শনিবার (২০ আগস্ট) ছেলের জন্ম দেন এই বলি সুন্দরি।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজার পক্ষ থেকে পাঠানো একটি নোট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী নীতু কাপুর। তাতে লেখা রয়েছে, ‘২০ আগস্ট আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যকে ধন্যবাদ। এটি সবে শুরু। আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে গাঁটছাড়া বেঁধেছেন সোনম। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় লন্ডনেই থাকেন এই দম্পতি। অবশেষে তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।

এর আগে চলতি বছরের ২১ মার্চ সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেটিজেনদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছিলেন ‘নীরজা’ খ্যাত এই অভিনেত্রী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD