শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

নতুন চারটি আনলিমিটেড ডাটা প্যাক চালু

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪০৫ বার পড়া হয়েছে /

মোবাইল অপারেটরদের মাধ্যমে ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির নতুন ৪টি আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিটিআরসি বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ৪টি ডাটা প্যাকেজ চালু করেছে।

রোববার (২১ আগস্ট) বিটিআরসি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রামীণফোনের মাধ্যমে ১১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি এবং টেলিটকের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল সব অপারেটর বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করে। অন্যান্য অপারেটররা পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD