বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কোথায় হারালেন সামান্থা?

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকতেন। তবে সম্প্রতি নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আশা থেকে বিরত রয়েছেন। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত করেছেন এই অভিনেত্রী। তবে সামাস্থা কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ভক্তরা ধারণা করছিলেন, ডিভোর্সের পর মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় হয়তো এমনটা করছেন সামান্থা। আবার নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দেবেন বলে এমনটা করছেন বলে ভাবছিলেন কেউ কেউ।

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। এতে শকুন্তলা দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘যশোধা’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্র রূপায়ন করবেন সামান্থা। পাশাপাশি খুব শিগগির ‘কুশি’ নামের একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD