শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে /

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের হারিয়ে শিরোপা জিতেছে বাবর আজমের দল।আজ শুক্রবার (১৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।এদিন রান তাড়া করতে নেমে পাকিস্তানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে বাবর-রিজওয়ান-মাসুদ-নাওয়াজের প্রত্যেকের ইনিংসই ছিল সময়োপযোগী।সাজঘরে ফেরার আগে মোহাম্মদ রিজওয়ান ৩৪, বাবর আজম ১৫, শান মাসুদ ১৯ রান করেন। তবে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাওয়াজ ও হায়দার আলী।দুজনের মাঝে হায়দার ১৫ বলে ৩১ রান করে আউট হলেও নাওয়াজ ২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কিউইদের হয়ে ব্রেসওয়েল দুটি এবং টিম সাউদি, টিকনার ও সোধি একটি করে উইকেট শিকার করেন।এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে প্রথম পাঁচ বলে তিনটি চার হাঁকান কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে প্রথম ওভারের শেষ বলে নাসিম শাহ-এর শিকার হন তিনি।এ ম্যাচে বড় রানের দেখা পাননি ডেভন কনওয়েও। তিনি করেন ১৪ রান। গ্লেন ফিলিপস ২৯, মার্ক চাপম্যান ২৫ ও জিমি নিশাম করেন ১৭ রান। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৫৯ রান করেন।শেষদিকে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ১৬৩ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুটি এবং শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD