সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

বাংলার ‘নটী বিনোদিনী’ কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে /

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারে আরো একটি বায়োপিক যুক্ত হচ্ছে। বাংলার ‘নটী বিনোদিনী’ হয়ে দর্শকদের সামনে আসবেন এই অভিনেত্রী।পতিতাপল্লিতে জন্ম বিনোদিনী দাসীর। মাত্র ১২ বছর বয়সে বাংলা থিয়েটারের জগতে পা দেন বিনোদিনী। সে সময় বাংলা থিয়েটারের নতুক এক দ্বার খুলে দিয়েছিলেন নটী বিনোদিনী। বায়োপিকটি পরিচালনা করবেন প্রদীপ সরকার। তিনি এর আগে পারিনীতি ও মার্দানির মতো সিনেমা পরিচালনা করেছেন। বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন প্রকাশ কাপাডিয়া।সিনেমাটি নিয়ে কঙ্গনা জানিয়েছেন, ‘আমি প্রদীপ সরকারের অনেক বড় ভক্ত। তার পরিচালনায় নটী বিনোদিনী সিনেমায় সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এ ছাড়া প্রকাশ কাপাডিয়া জির সঙ্গেও প্রথমবার কাজ করতে চলেছি। আমি খুব উত্তেজিত এই অসাধারণ একটা যাত্রার অংশ হতে পেরে।’এর আগে ঝাঁসির রানি লক্ষীবাই জয়ললিতার চরিত্রে পর্দায় দেখা গেছে কঙ্গনাকে। এছাড়া নানা কর্মকাণ্ডে সবসময় আলোচনায় থাকা এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘এমার্জেন্সি’ সিনেমা নিয়ে। এই ছবিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এই ছবির পরিচালকের আসনেও রয়েছেন কঙ্গনা রানাউত নিজেই। এর পাশাপাশি কঙ্গনার ঝুলিতে রয়েছে ‘তেজাস’। এই ছবিতে ভারতীয় বিমান সেনার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD