সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

‘চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে /

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোন চোরাগলিতে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।আজ শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি এ কথা বলেন।কাদের বলেন, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথা বলছে বিএনপি।তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না। যারা এই কথা বলছেন সেই বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়নের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে সম্মিলিত প্রতিরোধ করা হবে। এসময় আওয়ামী লীগকে হুমকি-ধামকি দিয়ে পরাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন হানিফ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD