শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিএনপির গণসমাবেশ থেকে কেউ গ্রেপ্তার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে /

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না।আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। এ কারণে খুলনায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD