বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে সঠিক সময়ে গড়াতে পারেনি। অপেক্ষা করছে বৃষ্টি বন্ধ হওয়ার। আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় এ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল।১১ বছর পর টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত লড়াই করবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড।২০১০ সালে সেই লড়াইয়ের এক যুগ পর ফের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচে ফলাফল তো বটেই, শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ড চাইবে বড় ব্যবধানের জয়ও। কারণ এ গ্রুপের মৃত্যুকূপ থেকে সেমিফাইনালে যেতে হলে যে সব দিক থেকেই নিখুঁত হতে হবে দলগুলোর!

 

ইংল্যান্ড একাদশ:জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।

 

 

আয়ারল্যান্ড একাদশ:পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD