রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ভেনিজুয়েলায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে /

ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে রোববার বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজন রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, জোসে অ্যান্টোনিও পায়েজ বিমান ঘাঁটি থেকে তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সি-২০৮বি নামের বিমানটি ‘মাটিতে আছড়ে পড়ে’।তিনি আরো বলেন, ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ‘এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চমজনকে উদ্ধারে অভিযান চলছে।’বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্তের এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।আমাজনের গভর্নর মিগুয়েল রদ্রিগুয়েজ টুইটার বার্তায় জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার রাজ্যের সকলে ‘শোকাচ্ছন্ন ও বেদনায় বিমূঢ়’। দুর্ঘটনায় দুঃখজনকভাবে বিমানটির সকল আরোহী নিহত হয়েছে বলেও টুইটারে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD